রাজধানীর ধানমন্ডি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আরোহীর দীপু (২৮)। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে দীপু পড়ে যান। এরপর কয়েকজন পথচারী দীপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত দীপুর লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ সময় মোটরসাইকেল চালককে ধরে পথচারীরা ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করেছেন। রিকশাচালক অক্ষত রয়েছেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের কর্তব্যরত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এমআর