বাংলাদেশ সরকার সিটি করপোরেশনের কর ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে । এজন্যে স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’-এ সংশোধন আনার উদ্যোগ নিয়েছে ।

স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১ মার্চ সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে প্রস্তাব পাঠানোর জন্য সব সিটি করপোরেশনগুলোকে চিঠি দেয়া হয়।

১২টি সিটি করপোরেশনের মধ্যে ৭ টি সিটি তাদের প্রস্তাব পাঠায়। ৪ সিটি করপোরেশন এখনও প্রস্তাব পাঠায়নি। এজন্য ঢাকা দক্ষিণ, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি ফের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে বলা হয়, ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য সকল সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে ঢাকা উত্তর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হতে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব পাওয়া গেছে। কিন্তু ঢাকা দক্ষিণ, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশন থেকে এখন পর্যন্ত প্রস্তাব পাওয়া যায়নি।

এমতাবস্থায়, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল সংশোধন বিষয়ে নতুন নতুন করের ধারণা ও পরিমাণসহ সুনির্দিষ্ট প্রস্তাব জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

এইচএন