কাছে মোবাইল ফোন রাখার দায়ে রাজশাহী বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্র থেকে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষার মাত্র ৭ মিনিটের মাথায় কলেজের হল রুম থেকে বেশ কিছু শিক্ষার্থীকে বের করে আনা হয়। এরপর তাদের প্রবেশপত্র কেড়ে নিয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়।
এরপর পরীক্ষার শেষ মুহূর্তে তাদের হল রুমের পাশের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ২১ জন পুরুষ ও ৩ জন নারী পরীক্ষার্থী।
ভুক্তভোগী পরীক্ষার্থী সুমন মাহমুদ জানান, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো কী করবেন জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক তা বন্ধ করে পকেটে রাখতে বলেন।
কিন্তু কিছুক্ষণ পর উপ-পরিচালক এসে কারও কাছে মোবাইল ফোন আছে কিনা জিজ্ঞেস করলে তারা সবাই দাঁড়ান। তখন তিনি সবার প্রবেশপত্র, খাতা এবং মোবাইল ফোন কেড়ে নেন এবং বাইরে বের করে দেন।
তবে, বিষয়টি নিয়ে ওই কেন্দ্রের কোনো দয়িত্বশীল কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। এছাড়া মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজ কেন্দ্র সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেএইচ





