পিরোজপুরের জিয়ানগরের পাড়েরহাট ইউনিয়ন পরিষদের জমি দখল করে মানিক মিয়া স্মৃতি পাঠাগার এর সাইবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে এবং ঘর তোলার পায়তারা চলছে।
শনিবার গভীর রাতে ১নং পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকার বৌডুবী বাজার সংলগ্নে ২৭শতাংশ জমির ৩ শতাংশ জমি ২০/২৫ জন লোক সংঘবদ্ধ হয় সম্পূর্ণ অবৈধ ভাবে দখল করে। পরে স্থানীয় জনতা গ্রামপুলিশ ও পুলিশের সহয়তায় তাদের তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম জানায়, গভীর রাতে হেমায়েতের ছেলে আরিফের নেতৃত্বে ১৫/২০ জন যুবক ছেলেরা ইউনিয়ন পরিষদের এই জমি দখলের জন্য চেষ্টা চালায়।
তিনি আরও জনান, পাড়েরহাট ইউনিয়ন জেপি কার্যালয়ের উদ্দ্যোগে মানিক মিয়া স্মৃতি পাঠাগর স্থাপনের জন্য তারা এই জমি দখল করে এবং পাঠাগারের নামে তাৎক্ষণিক একটি সাইনবোর্ড ঝুলিয়ে রাখে। বিষয়টি নিয়ে এলাকার বিভিন্ন মহলে ক্ষোভ সৃষ্টি হলে সমাধানের জন্য রোববার বিকালে জরুরি সভার আয়োজন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উভয়ের মধ্যে উত্তেজনকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।
কেএইচ





