ভারতে পাচার কালে যশোর বেনাপোল সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ২১ (বিজিবি) সদস্যরা।
আজ (১৩ নভেম্বর) বুধবার বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে মোছা: মনিরা খাতুন (৩৫) কে আটক করা হয়।
আটক মনিরা খাতুন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। দৌলতপুর গরুর খাটালের সামনে পাকা রাস্তার উপর হতে মোছা: মনিরা খাতুন (৩৫)কে ৬টি স্বর্ণের বারসহ (ওজন ৭০০ গ্রাম) আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
শেখ নাছির/এমবি





