বিশ্বব্যাংকের বীমা এবং ঋণ সম্প্রসারণ বিষয়ক সংস্থা মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) প্রধান কেইকো হোন্ডা আজ রোববার চার দিনের সফরে ঢাকায় আসছেন।
শনিবার বিশ্বব্যাংক ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চারদিনের এই সফরে সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মিগা প্রধান। এছাড়া জ্বালানি ও অবকাঠামো খাতে মিগার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
সংস্থাটি বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংস্থাটি ৩৩ কোটি ডলার সহায়তা দিচ্ছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]