তোমাদের মাঝে বরকতময় রমযান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। [ নাসায়ী ]

এসে গেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রোজা পালন।

সোমবার (৬ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা জানান। রাতে প্রথম তারাবির নামাজ আদায়ে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।

সোমবার মাগরিবের নামাজের পর চট্টগ্রামের আকাশে ভেসে ওঠে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ। প্রায় একই সময় রাজধানী ও ফেনীসহ দেশের অন্যান্য জেলা থেকেও রমজানের চাঁদ দেখার খবর পাওয়া যায়। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী চাঁদ দেখা যাওয়ায় পরের দিন থেকেই শুরু হবে রোজা পালন।

সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে । [ বায়হাকী ]

যখন রমযান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। [ সহীহ বুখারী ]

করনীয় বিষয় :

বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এমন একটি আমল যা সব জিকিরের চেয়ে উত্তম জিকির। বেশি বেশি তাহাজ্জদ নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি জিকির করা। বেশি বেশি তওবা করা।

বর্জনীয় বিষয় :

দৃষ্টিকে হেফাজত করা।

জবানকে হেফাজত করা।

মিথ্যা, পরনিন্দকারী, বেহুদা কথাবার্তা, গীবত, অশ্লীল কথাবার্তা, ঝগড়া-বিবাদ ইত্যাদি সবকিছুই এগুলোর অন্তর্ভুক্ত। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাজত করা।

রমজানের উপকারীতা

রোজা রাখার মাধ্যমে রক্তের অতিরিক্ত কোলেস্টরেল কমে যায়। স্মৃতিভ্রম বা মস্তিষ্কের বয়সজনিত রোগগুলোর ঝুঁকি কমায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে। ইনসুলিন দেহে ছড়িয়ে পড়ে ভারসাম্যপূর্ণ মাত্রায়।

এছাড়াও উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুকি কমায় এবং আলসারের সমস্যা কমে যায়। দেহ মনের বিষন্নতা কমায়। রমজানে ভাজা পোড়া বাদ দিয়ে প্রাকৃতিক খাবার খেলে আপনার বাড়তি ওজন কমে যাবে। দেহ মনে আসবে সতেজতা।

এএস