পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পাড়ের অপেক্ষায় অন্তত ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব যানবাহন আটকা পড়ে।
দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ছোট-বড় বাসসহ তিন শতাধিক গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে।
তিনি জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চারটি ঘাটের মধ্যে ২ নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে। গত রোববার মধ্যরাতে পদ্মার প্রবল স্রোতে নদীতে বিলীন হয়ে যায় ওই ঘাটটি।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহনের সারি রয়েছে।
এ রুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে।
এম এ





