গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার সিঁধনগ্রাম থেকে এক সন্তানের জননী বিউটি বেগম নামের এক গৃহবধুর লাশ আজ ১৯ নভেম্বর মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামী সিধঁন গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মামুন মিয়া, তার মা ও ভাই, ভাই বউ এবং নিহত গৃহবধ‚র এক বছর বয়সি শিশু সন্তান কে নিয়ে পালিয়েছে । স্থানীয়দের ধারণা স্বামী মামুন মিয়া ও তার ভাই বউয়ের পরকীয়ার বলি হলো গৃহবধু বিউটি বেগম। নিহত গৃহবধুর পিতার পরিবারের দাবী হত্যা করে পালিয়েছে মামুন মিয়া ও তার পরিবার।
এদিকে নিহত বিউটির স্বামীর বাড়ীর প্রতিবেশী শফিরুল এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবী করলে উত্তেজিত জনতা শাফিরুল কে গণধোলাই দেওয়া শুরু করে। উপস্থিত পুলিশ সদস্যরা শাফিরুল কে গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর আ:মজিদ সরকার কে আটক করে।
শশুর কে আটকের খবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।
রুবেল,গাইবান্ধা/মামা





