কুমিল্লা মহানগরীর কালিয়াজুরি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন এসআই ও দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছে।

অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করতে গেলে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ রোমান নামের একজনকে গ্রেফতার করেছে।

ডিবির ওসি হুমায়ুন কবির জানান, গুলিবিনিময়ে ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ, এসআই সহিদুল ইসলাম, এসআই আদিলুজ্জামান ও অপর ২ কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১০টার দিকে আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ