বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডোবা থেকে হুমায়ুন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হুমায়ুন ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন হুমায়ুন। মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি কিছু চোখে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা হুমায়ুনের মরদেহ বলে জানায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এমবি





