গাইবান্ধার গিদারীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় গিদারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্টিত হয়।

ক্যাম্পেইন উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম আসিক যাদু, উপদেষ্ঠা আলহাজ্ব ফরজন আলী, গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাম ছাদেক লেবু, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. এম মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন থেকে ১৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৪ইং সালের অক্টোবর মাসে গিদারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যাত্রা শুরু থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও অসহায় দুঃস্থ্যদের মাঝে সেবা প্রদান করে আসছে।

কেএইচ