টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৩জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিএনজি চালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)। এদের সবার বাড়ি জামালপুর জেলার নান্দিনা ইউনিয়নে।
গুরুত্বর আহত এক জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের সন্নিকটে বিপরিত মুখি একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনা স্থলে ৩ জন নিহত হয়।
কাওছার /এমই





