রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নিগার (৩৫) নামে বাড়ির মালিকের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শাহজাহান জানান, উত্তর যাত্রাবাড়ীর ৭৫/১/২/১৩ নম্বর বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতির সময় বাড়ির মালিকের মেয়েকে হত্যা করা হয়। তার লাশ মিডফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী জসিম জানান, যাত্রাবাড়ীর একটি বাড়ীতে ভাড়াটিয়া ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাড়ীর মালিকে মেয়ে ওই ঘরে ছিলেন। ডাকাতদের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে পাশের ঘরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। দুই দিন আগেই তারা এই বাড়ীটি ভাড়া নেয়।

থানার অফিসার ইন চার্জ (ওসি) অবনি সংকর জানান, গতকাল রাতে যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে টাকা, মালামালসহ স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। এসময় একটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ