সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুমতিয়া ফারিয়া প্রমি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রমি ওই উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর জানান, গতকাল সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির স্টুডেন্ট অ্যাসিয়েশনের নির্বাচন ছিল। ওই নির্বাচনে প্রমি প্রসিডেন্ট (সভাপতি) পদে দাঁড়ায়। এবং নির্বাচনে হেরে যায়। তাই সে লজ্জায় গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।
এদিকে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয়ার বিষয়টি দুঃখজনক।
এসএম





