গোপালগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৪ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২৭ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৮ জন। অপরদিকে মুকসুদপুরে আত্নহত্যা করেছেন ১ করোনা রোগী।

আজ (২৯ জুলাই) বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ১৮ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

ডা. নিয়াজ বলেন, এ পর্যন্ত ৭ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৫১৮ জন, টুঙ্গিপাড়ায় ২৪৯ জন, কোটালীপাড়া উপজেলায় ২৪৬ জন, কাশিয়ানীতে ২৫৮ জন ও মুকসুদপুরে ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১১৭ জন।

এমবি