এবারও জলাবদ্ধতার শিকার বগুড়া শহরের ১০ নং ওয়ার্ড । ড্রেন ব্যবস্থার উন্নয়নে নেই কোন পদক্ষেপ। লোক দেখানো ড্রেন পরিষ্কার অভিযান মাঝে মধ্যে চললেও তার কোন কার্যকারিতা নেই বললেই চলে।

যারা ড্রেনেজ পরিস্কারের দায়িত্বে তাদের দেখা মিলেনি দীর্ঘ ৯-১০ মাসেও। যার ফলে ঘুম ভাঙলেই চোখে পড়ে বর্জ্য,নাকে লাগে দুর্গন্ধ!

বগুড়া শহরের ব্যস্ততম এলাকা ৭,৯ও১০ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত এ ড্রেন। ঠনঠনিয়া হাজীপাড়ায় এ সমস্যা দীর্ঘদিনের যার ফলে ড্রেনে ময়লা আবর্জনায় ভরাট হয়ে পরিনত হয়েছে মৃত্যু ফাঁদে।

ড্রেনটি উল্লেখিত তিনটি ওয়ার্ডের শেষ প্রান্তে হওয়ায় ওয়ার্ড কাউন্সিলরদের অনিহা দেখা যায়। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য উক্ত এলাকার জনগন মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষন করছেন।

রুবেল/এমআর