জামালপুর সদরে নদী থেকে আজাহারুল ইসলাম হৃদয় (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তারা লাশ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুরে বানারপাড় এলাকায় হৃদয়ের লাশ পাওয়া যায়।
হৃদয় সদর উপজেলার জয়রামপুর গ্রামের ফারুক আহমেদ রতনের ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হৃদয়ের বন্ধু কনক (২১) ও নিশাদকে (২০) আটক করেছে।
এসআই রফিকুল বলেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন হৃদয়। বন্ধুদের দেয়া তথ্য অনুসারে রাতে হৃদয়ের মোটরসাইকেল এবং রবিবার দুপুরে ব্রহ্মপুত্র থেকে লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হৃদয়ের চাচা মজিবুর রহমান অভিযোগ করেন, হৃদয়কে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





