বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় সানজিদা খানম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগে সৎমাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার একটি বাসা থেকে শিশু সানজিদা খানমের লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সানজিদা খানম বান্দরবান শহরের ক্যান্টনম্যান্ট স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী।
এদিকে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানজিদার সৎমা সাবেকা আক্তারকে (২৪) কে আটক করেছে। পরে লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হত্যার এ ঘটনা ঘটতে পারে।
এসএইচ





