রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল।

আটককৃতরা হলেন- কোহিনুর আলম (৩০), জাহিদুল ইসলাম কবির (৩৫), মো. হাসান (৫০), রাশিদুল হাসান (৫৫), ও মো. জসিম উদ্দিন (৪৫)।

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ পাসপোর্টের ফটোকপি ও পাচারকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম, নথিপত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমকে