রাজধানীর কল্যাণপুরে স্ত্রী ঝর্ণা বেগমকে (৩৫) নিজেদের দুইশিশু সন্তানের সামনে খুন করলেন তার স্বামী মো. সাঈদ মিয়া।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে কল্যাণপুরে নিজ বাসায় (হাউজ নং-২৫/০৯ ৩য় তলা) এ ঘটনা ঘটে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, নিহত ঝর্ণার গলাসহ শরীরের কয়েক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাঈদ মিয়া তাকে হত্যা করেছেন। সাঈদ মিয়াকে আটক করা হয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওএফ