চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড়ে মেঘনা নদীতে লবণবাহী কার্গো ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জান মিয়া জানান, শুক্রবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম থেকে আসা কার্গোটির তলা ফুটো হয়ে তলিয়ে যায়। এ সময় কার্গোর কর্মচারী এরশাদ (৭০) মারা যান। এ ছাড়া ৯ জনকে উদ্ধার করে স্থানীয়রা।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ