রাজধানীতে ডিবি পরিচয়ে আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে বিজয়নগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের ভাই এমদাদুল হক জানান, ডিবি পরিচয় দিয়ে আমার ভাইকে অপহরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই মতিউর রহমান।
তিনি জানান, অপহৃতের ভাই বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং ২৯)। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
এআর





