মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বিইউজে’র সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সহ-সভাপতি জিয়া শাহীন, কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, সবুর আল মামুন প্রমুখ।

এমএইচ