ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে এবং ট্রাফিক শৃঙ্খলার আরও উন্নতি করতে রবিবার (১৭ মার্চ) থেকে ছয় দিনব্যাপী ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হয়েছে।
আগামী ২৩ মার্চ পর্যন্ত এ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম চলবে। পরিচালনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত বছর ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক শৃঙ্খলা আনতে ৫ থেকে ১৪ আগস্ট ট্রাফিক সপ্তাহ পালন ও ৫ থেকে ৩০ সেপ্টেম্বর মাসব্যাপী ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক সচেতনতা মাস পালন, ২৪ থেকে ৩১ অক্টোবর ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ এবং ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ডিএমপি এ সকল কর্মসূচিতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার পাশাপাশি জনসাধারাণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য ট্রাফিক পুলিশের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি/রোভার স্কাউট/বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইড সদস্যদের সম্পৃক্ত করা হয়।
জেড





