অভাবের সংসারে মোবাইল সার্ভিসিং করে লেখাপড়ার খরচ জুগিয়ে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নাটোরের মিনহাজুর রহমান তুষার।

তুষার পাবনার বাবুল হোসেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে। সে শহরের বলারীপাড়া মহল্লার অধিবাসী বাসের হেলপার শাহাদত হোসেন ও গৃহিনী তহমিনা খাতুনের ছেলে।

সংসারের টানা পোড়ানের কারণে তুষার পাবনায় মামার বাড়ি থেকে একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে সার্ভিসিং এর কাজ করে নিজের লেখাপড়ার খরচ যোগাত।

টাকার অভাবে সে কখনো প্রাইভেট পড়ার সুযোগ পায়নি। সুযোগ পেলে সে কারিগরি বিষয়ে উচচ শিক্ষা নিতে আগ্রহী। তুষারের মা তহমিনা খাতুন পরিবারের অভাবের কারনে সন্তানের ভবিষ্যত চিন্তায় হতাশায় দিন গুণছেন।

জেডআই