লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১ হাজার কেজি জাটকাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে মৎস্য কর্মকর্তা।
শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমোহনা ইউনিয়নের বাঁশতলা নামকস্থান থেকে এ জাটকা আটক করা হয়। এসময় চালকসহ জেলেরা অভিজানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে পিকআপভর্তি জাটকাগুলো আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরামিন আলমের পরামর্শে আটককৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।’
জেআই





