সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে গত ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে আন্তর্জাতিক সংস্থা WAMY (World Assembly of Muslim Youth) আয়োজিত “Quran And Modern Science” শীর্ষক এক আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য আলোচক ও ডিবেটর ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক।
জাকির নায়েক তার বক্তব্যে কুরআন ও বিজ্ঞানের গভীর সম্পর্ক তুলে ধরতে গিয়ে বলেন, “কুরআন কোনো বিজ্ঞানের বই নয়, তবে প্রতিটি বিজ্ঞানের উৎসই হচ্ছে কুরআন।”
তিনি বলেন, “আজ পর্যন্ত বিজ্ঞানের যত কিছু সত্য বলে প্রমাণিত হয়েছে তার সবকিছুই কুরআনে বর্ণিত আছে।”
এ সম্পর্কে তিনি ফিঙ্গার প্রিন্টের কথা উল্লেখ করে বলেন, “আমরা এখন দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থা ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের মাধ্য মানুষের পরিচিতি সনাক্ত করছে অথচ এই ফিঙ্গার প্রিন্টের কথা আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনের ৭৫ নং সুরার ৩-৪ নাম্বার আয়াতে বলেছেন, তিনি শুধু হাঁড় নয় বরং আঙ্গুলের প্রতিটি রেখাকে হুবহু তৈরি করতে সক্ষম”।
চাঁদের আলো সম্পর্কে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন, বর্তমানে বিজ্ঞানীরা একমত হচ্ছে যে চাঁদের নিজের কোনো আলো নেই। অথচ এখন থেকে প্রায় ১৪ শত বছর পূর্বে পবিত্র কুরআনের ২৫ নং সুরার ৬১ নাম্বার আয়াত, ১০ নং সুরার ৫ নাম্বার আয়াত, ৭১ নং সুরার ১৫-১৬ নাম্বার আয়াতসমূহে আল্লাহ্ তায়ালা বলেছেন, চাঁদের নিজের কোন আলো নেই চাঁদ থেকে যে আলো আসে তা আরেকটি বাতির প্রতিফলিত আলো। এছাড়াও তিনি পৃথিবী, পাহাড়, সমুদ্র, পানি, মানুষ, নর-নারী, সূর্যসহ নানাবিধ বিষয়ে কুরআন ও বিজ্ঞানের ব্যাখ্যা তুলে ধরেন।
তার আলোচনা শেষে শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বে বিশ্বের বিভিন্ন দেশের অমুসলিমরা তাদের ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন প্রশ্ন করেন। এবং প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়ায় উপস্থিত ক্ষেত্রেই আটজন অমুসলিম ইসলামধর্ম গ্রহণ করেন। ওই আটজনের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে ভারতের আন্ধ্রা প্রদেশের চারজন পুরুষ, ফিলিপাইনের তিন জন মহিলা ও একজন পুরুষ ছিলেন।
আলোচনা সভায় প্রায় ২০ হাজারের উপরে উপস্থিতি ছিল। রাত ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাকির নায়েকের আলোচনায় ৮ জনের ইসলাম গ্রহণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে গত ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে আন্তর্জাতিক সংস্থা WAMY (World Assembly of Muslim Youth) আয়োজিত “Quran And Modern Science” শীর্ষক এক আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য আলোচক ও ডিবেটর ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক
আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলামের উদ্বেগ
ভারতের আসাম রাজ্যে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক মুসলিম পরিবার বাস্তুচ্যুত হওয়া এবং একাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
ইসলামে আত্মপ্রশংসার ৭ ক্ষতি
অনেকে নিজের জ্ঞান, যোগ্যতা, সম্পদ কিংবা সাফল্যের কথা অন্যদের কাছে তুলে ধরতে পছন্দ করেন। কেউ নিজের নেক আমলের কথা বলে বেড়ান, কেউ নিজের গুণের কথা প্রচার করে অন্যের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। নিজের সম্পর্কে ভালো কথা বলা সবসময় দোষের নয়। তবে নিজেকে বড় দেখানো কিংবা অন্যকে ছোট করার উদ্দেশ্যে আত্মপ্রশংসা করা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রাগের মাথায় বদদোয়া নয় যে দোয়া করতে বলেছে ইসলাম
কেউ কষ্ট দিলে, অপমান করলে কিংবা অন্যায়ভাবে আঘাত করলে মনে প্রচণ্ড রাগ জমে। কখনো সেই রাগ থেকে মুখে চলে আসে বদদোয়া- ‘তুমিও একদিন এমন কষ্ট পাও’, ‘তোমার জীবনও অশান্তিতে ভরে উঠুক।’ আবার অনেক মা-বাবা রাগের মাথায় সন্তানকেই বলে ফেলেন, ‘ধ্বংস হও’ কিংবা ‘তোমার মরণ হোক’, অথচ মনের গভীরে তাঁরা সন্তানের কল্যাণই চান।
আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ শুনতে চাই না : এটিএম আজহারুল ইসলাম
বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, এ দেশ সবার। নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
সম্পদ অপচয় রোধে ইসলামের শিক্ষা ও করণীয়
প্রাকৃতিক সম্পদ মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে পৃথিবীর সব সম্পদ অফুরন্ত নয়। অনেক সম্পদ সীমিত, আবার কিছু সম্পদ ব্যবহারের ফলে ক্রমে নিঃশেষ হয়ে যায়। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে এর যথাযথ ব্যবহার এবং অপচয় রোধ করা জরুরি। ইসলামও সম্পদ ব্যবহারে সংযম ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
















