ঠাকুরগাঁও পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের কালিকা গাও গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সাড়ে তিনটার সময় কালিকা গাও গ্রামে  মো. স্পনের ছেলে সিজান   (৩)পুকুরে ডুবে মারা যায়।
খেলাধুলা করার সময় সিজান  পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে মৃত তুলে আনা হয়। পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরিফ/এমআর