বগুড়ার সোনাতলা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব তেকানী গ্রামে এ ঘটনা ঘটে।

জিল্লুর রহমান ওই গ্রামের তোজাম্মেল হোসেন তোজামের ছেলে।

তেকানী-চুকাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জিল্লুর রহমান বাড়ির উত্তর পাশের জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসএইচ