রাজধানীর মিরপুর-১ থেকে এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আনসার ক্যাম্প সংলগ্ন ফুটপাতের পাশে ময়লার স্তুপ থেকে শনিবার সকাল সোয়া সাতটার দিকে মিরপুর থানার এসআই মাসুদ মিয়া মৃতদেহটি উদ্ধার করেন।

নিহতের পরনে নীল শার্ট ও কালো চেক লুঙ্গি ছিল।

এসআই মাসুদ মিয়া জানান, মৃতদেহের বাম হাতের তালুতে জখমের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যা করে এখানে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস