চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন : মোহাম্মদ সিরাজ উদ্দিন (৬০) এবং তানভীর (৮)।

আহমদ হোসেন এবং মো. আবু নামের আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা থানার এসআই আজাদ জানান, আনোয়ারা থেকে বাঁশখালী অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তানভীর মারা যায়। আহত তিনজনকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে সিরাজ উদ্দিন মারা যান। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।

জেএ