বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফয়সাল ইসলাম উপজেলার মন্ডলপাড়ার মৃত আব্দুল হামিদ মন্ডলের ছেলে। অপরজন হলেন সাতিয়া গাড়ি গ্রামের আফতাব হোসেনের ছেলে মো. আলম।

মঙ্গলবার (০৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএনজে