পাবনার ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বেলা ২টার দিকে উপজেলার কেনাই মাঠে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের কেনাই গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও হযরত আলী (৩০)।
পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেনাই গ্রামের মাঠে নিজেদের বৈদ্যুতিক মটরের সংযোগের কাজ করছিলেন দুই ভাই সাইফুল ও হযরত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমই





