মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ফতেপুর ইউনিয়নের মোকামবাজার গ্রামে মাদকাসক্ত ছেলে নিয়াজ আলীকে (২২) পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাইস মিয়া নামে এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টার দিকে রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুর আক্তার পান্না ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।
রাজনগর থানার সহকারী উপ পরিদশক (এএসআই) রাজিব হোসেন জানান, নিয়াজ মিয়া প্রতিদিন নেশা করে তার মা-বাবাকে নির্যাতন করতেন। এতে অতিষ্ট হয়ে বুধবার রাতে নিয়াজকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তার বাবা।
পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিয়াজকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এমই





