গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে পড়ে মারুফ (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মূত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে তার মৃত্যু হয়। সে উপজেলার গন্ধববাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে। মারুফ বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, মারুফ দুপুরে পুকুরে গোসল করতে নামে। সে একটি বালতি নিয়ে পুকুরে ডুব দেয়। কিছুক্ষণ পর তার বালতি ভেসে উঠলেও তার আর খোঁজ মেলে না। এলাকাবাসী পুকুরে নানা ভাবে তাকে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে মারুফের মরদেহ ভেসে উঠে।
রুবেল/ এআই





