পটুয়াখালীর দুমকি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাখালী ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আরিফ (২২) ও সেলিম খান (৫৮)। এদের মধ্যে সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকী থানার অফিসার ইন চার্জ (ওসি) আযম ফারুকী জানান, দুপুরে মোটরসাইকেলে করে ফার্মগেট এলাকা অতিক্রম করছিলেন রাব্বি ও আরিফ। এসময় চালক রাব্বি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে তারা দু’জন ও পথচারী সেলিম গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় লুথ্যারাণ হাসপাতালে নিলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

রাব্বি ও আরিফের বাড়ি পাশের উপজেলা বাউফলের কারখানা এলাকায় এবং সেলিম জেলার দুমকি উপজেলার রাজাখালী এলাকায়।

কেএইচ