লালমনিরহাট এবং কুড়িগ্রামের একমাত্র প্রবেশ পথ তিস্তা সেতু রক্ষা গাইড বাধের ৪৫  মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উদ্বোধনের ১ বছর যেতে না যেতেই সেতুর দক্ষিণ প্রান্তের গাইড বাধে দেখা দিয়েছে  প্রবল ভাঙ্গন এবং ধস। ফলে হুমকীর মুখে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ এ তিস্তা সেতুটি।

ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছেঅভিযোগএলাকাবাসীর।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জানান, ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালানো হচ্ছে।

এ দিকে লালনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের তিস্তার বামতীরে প্রবল ভাঙ্গন দেখা দিয়েছে।

২৪ ঘন্টার ভাঙ্গনে ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে বেশ কয়েকটি ঘর-বাড়ি এবং আবাদি জমি। ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত বাধ নির্মাণের দাবি জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ