মাগুরায় নতুন করে সস্ত্রীক শিক্ষকসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০৫জনে। এছাড়া নতুন করে আরও ৭ জনসহ মোট সুস্থ হয়েছে ৪২৭জন।
মঙ্গলবার (১১ আগস্ট) মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা. আরিফুর রহমান মোবাইলে জানান, আজ (১১ আগষ্ট) জেলায় নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাগুরা পৌরসভায় ১ জন, মহম্মদপুর উপজেলায় ১৭ জন এবং শ্রীপুর উপজেলায় ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত দাড়ালো ৬০৫ জনে।
এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪২৭ জন। এছাড়া মাগুরা সদর ৬ জন, শ্রীপুর ৩ জন ও শালিখা উপজেলায় ১ জনসহ মোট ১০ জন মারা গেছে। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১৪৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ২০ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।
সাইফুল্লাহ/এমবি





