ঈদের মাত্র এক দিন বাকি। সরকারি ছুটিও শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে। তাই আজ বুধবার থেকেই চাকরিজীবীরা ও ব্যাবসায়িরা বাড়ি ফেরা শুরু করছে। তাই আজ সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে। অনেকে অফিস আজ একটু তাড়াতাড়ি শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হতে শুরু করবেন।

অনেক চাকুরিজীবী যাদের পরিবার বাড়ি থাকে তারা ব্যাগ পত্র গুছিয়ে অফিসের উদ্দ্যেশে রওনা হয়েছে। অফিস শেষে বাড়ির উদ্দ্যেশে রওনা হবে।

বেসরকারি চাকরিজীবী মাজেদুল হক বলেন, আজ কিছুক্ষণ অফিসে থেকে বিকেলের দিকে পরিবার নিয়ে ঢাকা ছাড়বেন। যাবেন রংপুরে। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইয়াজও একই কথা বললেন।

তবে ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা শেষ মুহূর্ত পর্যন্ত বেচাকেনা করেই ঢাকা ছাড়বেন। তাঁদের অনেকেই নিজস্ব উদ্যোগে গাড়ি ভাড়া করে ঈদের আগের রাতে ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে চাকরিজীবীদের থেকে আলাদা তাঁরা।

গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, সায়েদাবাদ, মহাখালীর বিভিন্ন দূর পাল্লার বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আজকের টিকিটের জন্য মানুষের চাপ ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে উত্তরাঞ্চলে টিকিটের জন্য। তবে ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সিলেট, চট্টগ্রাম, উত্তরাঞ্চলসহ প্রতিটি রুটেই গাড়ির চাপ থাকবে বেশি।

এ বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ২৩ তারিখের টিকিটের বিষয়ই আলাদা। অগ্রিম টিকিট বুকিং দেওয়ার সময় প্রায় সবাই বলেছে ২৩ তারিখের টিকিট চাই। তিনি আরও বলেন, প্রতিটি ঈদের সময় এমন কিছুদিন থাকে যেদিন অধিকাংশ মানুষ ঢাকা ছাড়ে। এবার সেই দিন হচ্ছে আজ।

এআই