বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষির্কী উপলক্ষে গ্যালারি টুয়েন্টিওয়ানে শুরু হবে তাজউদ্দীনের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী।
৩০ জুলাই বিকেল ৪টায় মাসব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
সোমবার বিকেলে গ্যালারি টুয়েন্টি ওয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রদর্শনী চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।
এএইচ





