চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ খবর ও স্বজনদের আর্থিক সাহায্য প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সাবেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর অধ্যাপক মো: আমানুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মেহেদি হাসান সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে নিহত ও আহতদের বাড়িতে ছুটে যান এবং নিহত ১৭ জনের পরিবারের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে এবং আহত ২১ জনের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা তুলে দেন।
এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্য্য ধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণপাঁকা ঘাটে গ্রামের প্রায় ৪০ জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো: হোসেন আলীর মেয়ের বৌ ভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে তারা ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা ৫ জন মহিলাসহ ১৭জন নিহত হন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





