রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ফারুক হোসেন ও আক্তার আলী।

ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিতাস কমিউটার ট্রেনে ফারুক কমলাপুর রেল স্টেশনে আসেন। সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার ব্যাগে কাপড়ের ভাঁজে লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

এদিকে, বিকাল পৌনে ৪ টার দিকে কমলাপুর রেল স্টেশন কাউন্টার থেকে মাদক ব্যবসায়ী আক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।

জেআই