জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী গাজীপুর শহর শাখা।

বুধবার দুপুর ৩টায় মিছিলটি জয়দেবপুর শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বাজার হয়ে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিবির সভাপতি নুরুল ইসলাম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি খায়রুল হাসান, শহর সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক জেলা শিবির সভাপতি ছাদেকুজ্জামান খান, জেলা শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক এইচ এম আমজাদ হোসাইন প্রমুখ।

জেআই