রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন সংরক্ষণ বাউন্ডারি নির্মাণ প্রকল্পসহ মোট ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভায় ৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে (জিওবি) ৩ হাজার ৯৪৭ কোটি ৬৪ লাখ টাকা নির্বাহ করা হবে।
এ ছাড়া সংস্থার নিজস্ব তহবিল ১৭ কোটি ৮৫ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।
রামপালে আরো একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ ব্লকের ভূমি উন্নয়নের জন্য জমি প্রস্তুত করা হবে, এ লক্ষ্যে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পটির চূড়ান্ত ব্যয় ধরা হয় ৪৬২ কোটি ৫৭ লাখ টাকা।
পরে পরিকল্পণামন্ত্রী আহম মুস্তাফা কামাল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন।
এমকে





