সড়কে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।
আজ (২৩ আগস্ট) রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির ডাক দিয়েছে।
গতকাল (২২ আগস্ট) সন্ধ্যায় বাঁশকল উচ্ছেদের দাবিতে নগরিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আমীর উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো: সজিব আলী, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মো: তোরাব আলী, হবিগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি মো: আবদাল মিয়া, প্রচার সম্পাদক মো: সুহেল খান, মৌলভীবাজার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জুবের আহমদ, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন ও সাংগঠনিক সম্পাদক মো: শামীম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, চাঁদাবাজির প্রতিবাদে ইতোমধ্যে তারা ১২০ ঘণ্টার ট্রাক ধর্মঘটও পালন করেন।
এমবি





