রাজধানীর মগবাজারের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে প্রেমিকার (কনে) বাবাকে কুপিয়ে হত্যা করলো প্রেমিক। এছাড়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কনের মা।
বৃহস্পতিবার দুপুরে মগবাজারের দিলুরোড এলাকায় প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের কনে ছিলেন স্বপ্না আক্তার ফাতেমা নামের ১৮ বছরের এক মেয়ে। তার বাবার নাম তুলা মিয়া। মা ফিরোজা খাতুন।
এ ঘটনায় সজীব আহমেদ রকি (২৩) নামের ঘাতক ওই যুবককে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এমন করেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এসময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা ও মাকে ছুরিকাঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবা’র মৃত্যু হয়।
জেড





