রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় ৬গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও পিটিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার আনুমানিক সকাল পৌনে ৭টার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লুৎফর রহমান (৪০), মক্কেল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৫), ফুয়াদ হোসেন (৪০) ও আশরাফুল ইসলাম (৪০) জামিরুল ইসলাম (৩৫),।
এরা সবাই কুষ্টিয়া থেকে গরু নিয়ে রাজধানীর গাবতলী গরুর হাটে আসেন। রোববার রাতে তারা ১০টি গরু ১৫ লাখ টাকায় বিক্রি করেন। সোমবার সকালে বাড়ি যাওয়ার উদ্দেশে গাবতলী বেড়িবাঁধ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকেওঠেন। ওই ট্রাকে থাকা৬-৭ জন দুর্বৃত্ত জামিরুলের গলায় ও গালে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং অন্যদের পিটিয়ে আহত করে। তারপর গরু বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে বেড়িবাঁধে ফেলে রেখে যায়। পরে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর বলেন, ‘এ রকম একটি ঘটনা ঘটেছে। তবে এটা কোন থানায় ঘটেছে তা শনাক্ত করার কাজ চলছে।’
এমআর





