চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন রোড থেকে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর পাঁচটার দিকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন মো. শিপলু (৩২) ও জুলহাস (৩০)। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

টেকনাফ থেকে একটি কাভার্ডভ্যান করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক দুইজন মূলত পাচারকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে এ চক্রের আরও দুইজনের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমই