নীলফামারীর ডোমারে ২০ বোতল ফেনসিডিলসহ মো. মজিবুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে উপজেলার বটতলী থেকে তাকে আটক করে ডোমার থানা পুলিশ। আটককৃত মজিবুল ডিমলা উপজেলার সোবহানগঞ্জ বালাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
ডোমার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
কেএইচ





